,

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল চাপায় মো.ওমর ফারক (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের কানুরগাও গ্রামের জাকির তালুকদারের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় খাসেরহাট শেখ লুৎফর রহমান সেতুর উপরে এ ঘটনা ঘটে। এদিকে নিহতের ঘটনায় মোটরসাইকেল চালক ইরান বেপারীকে আটক ও ঘাতক মোটরসাইকেলটি জব্দ করেছে খাসেরহাট ফাঁড়ির পুলিশ।

পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, নিহত ওই শিশু তার পরিবারের সঙ্গে শেখ লুৎফর রহমান সেতু দেখার জন্য আসেন। এ সময় কালকিনি উপজেলার সিডিখান গ্রামের নেওয়াজ আলী বেপারীর ছেলে ইরান বেপারী মোটরসাইকেল দিয়ে নিহত শিশুকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন আহত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আলী হোসেন মোটরসাইকেল চালক ইরানকে আটক ও ঘাতক মোটরসাইকেলটি জব্দ করেন।

এ ব্যাপারে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সৈয়দ এমদাত হোসেন বলেন, মোটরসাইকেল চাপায় শিশু ওমর ফারুক নিহতের ঘটনায় চালক ইরানকে আটক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য