,

সমুদ্রবন্দরে পড়ে থাকা গাড়ি দ্রুত নিলামে তোলার সুপারিশ

news-image

জ্যেষ্ঠ প্রতিবেদক : চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরে পড়ে থাকা গাড়ি দ্রুত নিলামে তোলার ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গাড়িগুলো নিলামে তোলার বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়কে সমন্বয় করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটি সূত্র জানায়, বৈঠকে কমিটির সংসদ সদস্যরা বলেন, দিনের পর দিন বন্দরে গাড়ি পড়ে থাকে। যেগুলোতে আগাছাও জন্মায়। এতে বন্দরের জায়গাও দখল হয়ে থাকে। এর দ্রুত সমাধান করা প্রয়োজন। জবাবে, নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বিষয়টি তাদের কাজ নয়, এটা কাস্টমসের।

কমিটির পক্ষ থেকে বিষয়টি সমাধানের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী বৈঠকে এ বিষয়ে অগ্রগতি জানাতে বলা হয়েছে।

অন্যদিকে, বৈঠকে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১’ সম্পর্কে আলোচনা করা হয়। বিলটি আরও পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করার জন্য পুনরায় মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের (বীর উত্তম) সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য