,

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা

news-image

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের দাবিতে এক প্রেমিকা গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে প্রেমিকের বাড়িতে অনশন করছেন। প্রেমের টানে ওই প্রেমিকা বরিশাল থেকে বোয়ালমারীতে এসে তার প্রেমিকের গ্রামের বাড়িতে অবস্থান করছেন।

জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের জবেদ মোল্লার ছেলে মো. হুমায়ুন মোল্লা (২৮) ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। ওই গার্মেন্টসেই কাজ করেন বরিশালের বানারীপাড়া উপজেলার বড়করপাকর গ্রামের মো. হাবিব হাওলাদারের মেয়ে মোছা. তানিয়া খানম। একই গার্মেন্টসে কাজ করার সুবাদে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত আড়াই বছর ধরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে এক সঙ্গে থাকতেন। এক পর্যায়ে কোনও কিছু না বলে হুমায়ুন সেখান থেকে পালিয়ে যান। উপায়ন্তর না দেখে তানিয়া খানম গত ২১ সেপ্টেম্বর হুমায়ুনের বোয়ালমারীস্থ বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করছেন। এদিকে, হুমায়ুনের স্বজনরা মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে চতুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য অলিয়ার রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার মেয়েটি হুমায়ুনের বাড়িতে এসে উঠেছে। তাদের মধ্যে প্রেম ও শারীরিক সম্পর্ক ছিল বলে শুনেছি। হুমায়ুন এই মুহূর্তে পলাতক রয়েছেন।
বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান যদি বিষয়টির মীমাংসা করতে পারেন তাহলে ভালো। আর তিনি আইনগত সহায়তা চাইলে তা দেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য