বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা জনগণের শক্তিতে সব ষড়যন্ত্র প্রতিহত করব : আইনমন্ত্রী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রে ভয় করে না। আমরা জনগণের শক্তিতে সব ষড়যন্ত্র প্রতিহত করব। আমাদের ষড়যন্ত্রের ভয় দেখাবেন না।’

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ৩৮ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, ‘দুইটি দুর্নীতির মামলায় খালেদা জিয়ার একটিতে ১০ বছর, আরেকটিতে ৭ বছর সাজা হয়েছে। মানবিক কারণে দুই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে। ওনার কোভিড হয়েছে, হাসপাতালে গেছেন।’
তিনি আরও বলেন ‘হাসপাতালে যাওয়ার দিন থেকে বলছেন বিদেশে যেতে দেন, বিদেশে যেতে দেন। তখন বিমান-ট্রেন-জাহাজ কিছুই চলে না। কিন্তু তাদের বিদেশে যেতে দিতে হবে। বললাম চিকিৎসা তো হচ্ছে। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনও বলে বিদেশ যেতে দেন।’
ইউপি নির্বাচনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে। জনগণকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে নির্বাচনে ভোট দেবেন। আপনাদেরকে প্রমাণ করে দিতে হবে যে, এ দেশে গণতন্ত্র আছে।
আখাউড়া আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, পৌর মেয়র তাকজিল খলিফা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক পিয়ারা আক্তার পিউনা প্রমুখ। এসময় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার আনিসুর রহমান, আইনমন্ত্রীর একান্ত সচিব নূর কুতুব উল আলম, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার

গাজীপুরে গৃহবধূ হত্যা, প্রধান আসামির স্বীকারোক্তি

লাইফ সাপোর্টে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া

আর্জেন্টিনাকে নিয়ে গান, ১৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ