,

জাতিসংঘে দাঁড়িয়ে ফিলিস্তিনের স্বাধীনতা চাইলেন বাইডেন

news-image

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দিলেন জো বাইডেন। ভাষণে তিনি পরমাণু সমঝোতা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন, এর মধ্যে ছিলোন ফিলিস্তিন-ইসরায়েল সমস্যাও। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সার্বভৌম এবং গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্রই হতে পারে ইসরায়েলের সুরক্ষিত ভবিষ্যতের পথ। খবর আরব নিউজের।

এভাবে জাতিসংঘের প্রথম ভাষণে গতকাল মঙ্গলবার রাতে ৭৬তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনের স্বাধীনতা চাইলেন তিনি। বাইডেন বলেন, আমি বিশ্বাস করি, ইসরায়েলে শান্তি ফেরানোর জন্য ফিলিস্তিনের স্বাধীনতার প্রয়োজন আছে। দুটি আলাদা দেশ তৈরিই এক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান হতে পারে। এতে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎও সুরক্ষিত হবে।

এসময় বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে উন্নয়নশীল দেশগুলোকে আমেরিকা ১০ হাজার কোটি ডলার অনুদান দেবে বলেও প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য আর্থিকভাবে অস্বচ্ছল দেশগুলোকে সাহায্য করতে হবে।
করোনাভাইরাস মোকাবিলায়ও বিশ্বের দেশগুলোকে আমেরিকা সহযোগিতা করছে দাবি করে জো বাইডেন বলেন, তার দেশ এখন পর্যন্ত কোনও পূর্বশর্ত ছাড়াই বিভিন্ন দেশকে করোনাভাইরাসের ৫০ কোটি ডলার টিকা প্রদান করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য