বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জায়েদ খানের অভিযোগে সাইবার ক্রাইমে ইউটিউবারদের তলব

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও নায়ক জায়েদ খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে আপত্তিকর কনটেন্ট প্রচার করে গুজব ছড়ানোর অভিযোগে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে ডিএমপির স্পেশাল ক্রাইম ও সাইবার ক্রাইম ইউনিট। এ ধরনের প্রচারণা যাতে আর না করে সেজন্য তাদের কাছ থেকে মুচলেকাও নেয়া হচ্ছে।

জায়েদ খানের একটি সাধারণ ডায়েরি (জিডি) পর ডিবি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) স্পেশাল ক্রাইম ও সাইবার ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মনিরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জায়েদ খান একটি জিডি করেছিলেন। সেটির বিষয়ে আমরা কাজ করছি। ইউটিউবে জায়েদ খানের বিরুদ্ধে বিভিন্ন মানহানিকর গুজব ও তথ্য দিয়ে ভিডিও বানিয়ে প্রকাশ করা হয়েছে। সেগুলোর কয়েকটি আমরা শনাক্ত করেছি। এসব ইউটিউব চ্যানেলের অ্যাডমিনদের একজন একজন করে ডাকা হচ্ছে। তাদের কাছ থেকে মুচলেকা নেয়া হচ্ছে, ভবিষ্যতে যাতে আর কারও বিরুদ্ধে এমন আপত্তিকর প্রচারণা না করে সে বিষয়েও তাদের সতর্ক করা হয়েছে।

এসব অভিযুক্ত ইউটিউবারদের মধ্যে দুজন নারী ও কয়েকজন পুরুষ বলেও জানা গেছে।

তাদের এসব চ্যানেল থেকে আপত্তিকর কনটেন্ট ডিলেট করতে নির্দেশ দিয়েছে ডিবি।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল