,

আমেরিকায় শক্তিশালী ভূমিকম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আমেরিকার নিকারাগুয়া উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৭ মিনিটে আঘাত হানে এ কম্পন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নিকারাগুয়ার জিকুইলো উপকূল থেকে ৭৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে।

ইউএসজিএস জানিয়েছে, প্রবল এ ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য আমেরিকার ছয়টি দেশ। সেগুলো হলো বেলিজ, কোস্টারিকা, এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস ও নিকারাগুয়া।

এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য