,

যুক্তরাষ্ট্রের কাছে মোদি ‘টিকা না নেওয়া ব্যক্তি’!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবেন বুধবার। সেখানে প্রথমে কোয়াড দেশগুলোর সঙ্গে বৈঠক ও পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন। কিন্তু যুক্তরাষ্ট্রর কাছে ভারতের প্রধানমন্ত্রী ‘টিকা না নেওয়া’ ব্যক্তি।

ভারতীয় গণমাধ্যম বলছে, এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পায়নি ভারত বায়োটেকের করোনা প্রতিষেধক কোভ্যাক্সিন। আর এ টিকাই নিয়েছিলেন মোদি।

গত ১ মার্চ ভারতে প্রাপ্তবয়স্কদের টিকাদানের শুরুর দিনেই দিল্লির এমস হাসপাতালে গিয়ে করোনার টিকা কোভ্যাক্সিনের প্রথম ডোজ নেন মোদি। নির্দিষ্ট সময় অন্তর নেন দ্বিতীয় ডোজও।

কোভ্যাক্সিন ডব্লিউএইচও’র ছাড়াপত্র তো পায়নি, তার ওপর আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএসএফডিএ) গত জুনে সে দেশে জরুরি ভিত্তিতে এ টিকার ব্যবহারের প্রস্তাব খারিজ করে দেয়। সে হিসেবে কোভ্যাক্সিন নেওয়া কোনো ব্যক্তির টিকা নিয়েছে তা মানতে রাজি নয় যুক্তরাষ্ট্র। ফলে মোদি বা তার সফরসঙ্গীদের কেউ কোভ্যাক্সিন নিলেও তাদের টিকাকরণ বৈধ গণ্য করবে না।

এ দিকে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, সেপ্টেম্বরের মধ্যে কোভ্যক্সিন ছাড়পত্র পেয়ে যাবে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সূত্রের মতে, কোভ্যাক্সিনের স্বীকৃতি সংক্রান্ত বৈঠকটি হবে ৫ অক্টোবর। অর্থাৎ এর আগে কোনোভাবেই স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা নেই হায়দরাবাদের ভারত বায়োটেকের তৈরি প্রতিষেধকটির।

তবে ভারতের সরকারি সূত্র বলছে, মহামারির আবহে রাষ্ট্রনায়ক, মন্ত্রী ও আমলাদের বিদেশ সফরের ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে। স্বীকৃতিহীন টিকা নিলেও সরকারি কাজে বিদেশে যেতে পারেন তারা। এমনকি, টিকার একটি ডোজ় নিয়েও তাদের বিদেশ সফর করায় ছাড় রয়েছে।

এ দিকে সিএনএন জানায়, জাতিসংঘের বৈঠকে অংশ নিতে শতাধিক রাষ্ট্র ও সরকার প্রধান অবস্থান করেছেন নিউইয়র্কে, যাদের মধ্যে অনেকেই টিকা নেননি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য