,

ইউপিতে ভোট পড়েছে ৬৯ শতাংশ

news-image

নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ৬ জেলার ২৩ উপজেলার ১৬০ ইউপিতে ভোট হয়েছে। স্থগিত প্রথম ধাপের ১৬০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ। এছাড়াও ৪৪ ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে প্রার্থীরা।

মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাঠপর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করেছেন সংস্থাটির উপ-সচিব মো. মিজানুর রহমান।

এতে বলা হয়, ১৬০টি ইউপিতে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৯৩ হাজার ১১৭ জন। ভোট দিয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৩০০ জন। অর্থাৎ ভোট পড়ার হার হচ্ছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ।

আটটি ইউপিতে ভোট হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এতে ভোট পড়েছে ৬৯ দশমিক ৭৮ শতাংশ। আটটি ইউপির মোট ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৭৯ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ১৩ হাজার ৭২৫ জন।

সবচেয়ে বেশি ভোট পড়েছে খুলনার দাকোপের দাকোপ ইউপিতে। এ ইউনিয়নে ৬ হাজার ৩৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫ হাজার ৩৫০ জন। অর্থাৎ ভোট পড়ার হার ৮৪ দশমিক ৪৮ শতাংশ। এ ইউপিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বিনয় কৃষ্ণ রায়। সবচেয়ে কম ভোট পড়েছে চট্টগ্রামের সন্দ্বীপের মুছাপুর ইউপিতে। এখানে ৩১ হাজার ৪০১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৩ হাজার ৭৪০ জন। অর্থাৎ ভোট পড়েছে ৪৩ দশমিক ৭৬ শতাংশ। জয়ী হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী মো. আবুল খায়ের।

নির্বাচন কমিশন দাবি করছে, কেন্দ্র দখল, ভোট বর্জন, বিচ্ছিন্ন সহিংসতার পাশাপাশি ৩ জন ব্যক্তি নিহত হলেও ‘সুষ্ঠু’ নির্বাচন হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য