বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া মাদক ও প্রতারণার অভিযোগে পল্লবী থানায় দায়ের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস এ আদেশ দেন।

একই আদালত গুলশান থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়ায় মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

আদালত সূত্র জানিয়েছে, যে কারণে ২ মামলায় জামিন পেলেও হেলেনা জাহাঙ্গীরের কারামুক্তি হচ্ছে না।

তার বিরুদ্ধে টেলিকমিউনিকেশন আইনে পল্লবী থানায় দায়ের হওয়া আরেক মামলায় গত ১৭ আগস্ট ঢাকার আরেকটি আদালত হেলেনা জাহাঙ্গীরকে জামিন দেন। ২৯ জুলাই আইনশৃঙ্খলা বাহিনী গুলশানের বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে। এরপর ভিন্ন ভিন্ন আইনে তার বিরুদ্ধে ৪টি মামলা দায়ের হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার

গাজীপুরে গৃহবধূ হত্যা, প্রধান আসামির স্বীকারোক্তি

লাইফ সাপোর্টে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া

আর্জেন্টিনাকে নিয়ে গান, ১৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

আন্দোলনের মাঝেই অসুস্থ সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ