,

রংপুর মহানগর যুবলীগের সভাপতি বাশারের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

news-image

রংপুর ব্যুরো : রংপুরে জামাত, শিবির ও বিএনপির অনুপ্রবেশকারী এবং সাজাপ্রাপ্ত আসামী বিহীন রংপুর মহানগর যুবলীগের কমিটি গঠন করার জন্য প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপের দাবিতে পথ সভা ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবলীগের একাংশ। গতকাল মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বক্তব্য রাখেন, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সিটির ৪নং ওয়ার্ড শ্রী হারাধন রায়, সাবেক আহবায়ক হারুন-অর রশিদ হারুন ও ইসমাইল হোসেন সাজু, ২৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পদকা নিজামুদ্দিন সুমন প্রমুখ।

বক্তারা বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন করছে না।জামাত বিএনপিকে নিয়ে কমিটি করতেছে। আমরা এই কমিটি মানি না। আমাদের যুদ্ধ জামাত বিএনপির সঙ্গে। আমরা জামাত বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবো। আমরা জামাতের সঙ্গে রাজনীতি করবো না। আমরা যারা আছি সবাই এক ছাতার নিচে থেকে রাজনীতিতি করতে চাই।

এসময় রংপুর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুল মনির বাশারকে যতক্ষণ অব্যহতি বা বহিষ্কার করছে না ততক্ষণ আমাদের আন্দোলন চলবে, তার বিরুদ্ধে প্রতারণার মামলাও রয়েছে। ত্যাগী নেতাদের মূল্যায়ন করার দাবি জানান বক্তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য