,

দেশে দেড় কোটি মানুষ টিকার ডোজ সম্পূর্ণ করলেন

news-image

নিউজ ডেস্ক : দেশে এ পর্যন্ত ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৭ ডোজ করোনা টিকার প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৩৭৩ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৫ হাজার ৯৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৭২১ জন, আর নারী ৯৯ লাখ ৫৬ হাজার ৬৫২ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৬ লাখ ৮৮ হাজার ৮৯৫ জন আর নারী ৬৩ লাখ ৩৭ হাজার ৭৫ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৫৮০ ডোজ।

ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৩১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭০৩ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৯ লাখ ৫৯ হাজার ৭৪৯ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৭৪৩ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ২২ লাখ ৯০ হাজার ২৭৫ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৮৮ হাজার ৪৬৮ জন নিবন্ধন করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য