,

কলকাতার কৌশানী ঢাকার সিনেমায়

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। নাম ‘পিয়া রে’। এর শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই ঢাকায় আসছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

তিনি জানান, আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় আসার পর পূবাইল ও চাঁদপুরের বিভিন্ন লোকেশনে শুটিংয়ে অংশ নেবেন কৌশানী। এতে শান্ত খানের বিপরীতে অভিনয় করবেন কৌশানী।

তিনি আরও জানান, কলকাতার এ নায়িকার শুটিং সংক্রান্ত প্রয়োজনীয় সরকারি অনুমতি পেয়েছেন তারা। পুজন মজুমদারের পরিচালনায় ‘পিয়া রে’ সিনেমায় আরও অভিনয় করবেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ আরও অনেকে।

এর আগে, শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় টালিগঞ্জের সিনেমা ‘লাভ ভেলকী লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। তার বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য