,

জাস্টিন ট্রুডো ফের প্রধানমন্ত্রী নির্বাচিত

news-image

অনলাইন ডেস্ক : কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছে ক্ষমতাসীন জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। এই জয়ের ফলে তৃতীয় মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি নির্বাচনে জয়লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে গত মাসে নির্বাচনের ডাক দিয়েছিলেন তিনি। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগের মতোই আইন পাসে অন্যদের সমর্থনের দিকে তাকিয়ে থাকতে হবে ট্রুডোকে। কানাডার সিবিসি ও সিটিভি টেলিভিশনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নির্বাচনে জয়লাভের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাস্টিন ট্রুডো কানাডার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি তাঁর প্রতিপক্ষ দলের উদ্দেশ্যে বলেন, গুরুত্বপূর্ণ মুহূর্তের অংশীদার হওয়ার জন্য ধন্যবাদ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচনে জয়ী লিবারেল পার্টির নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি নির্বাচনে নিজেদের পরাজয় মেনে নিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার নির্বাচনে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। কিছু ভোটারকে ভোট দেওয়ার জন্য দুই ঘণ্টাও অপেক্ষা করতে হয়েছে। করোনার কারণে কিছু নিয়মকানুন থাকার ফলে এমনটি হয়েছে। তবে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া সকল ভোটারই ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছে।

কানাডার নির্বাচন কমিশনের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রুডোর লিবারেল পার্টি ১৫৬ টিতে ও এরিন ও’টুলের কনজারভেটিভ পার্টি ১২২টি আসনে নেতৃত্ব দিতে যাচ্ছে।

উল্লেখ্য, কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভের আসনসংখ্যা ৩৩৮। সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৭০টি আসনে জয়লাভ করতে হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য