,

রংপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে গণমাধ্যম প্রতিনিধিগণের সাথে প্রশিক্ষণ মতবিনিময়

news-image

রংপুর ব্যুরো : রংপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সাংবাদিক-গণমাধ্যম প্রতিনিধিগণের সাথে প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্পের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকির হোসেন,বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও প্রকল্প পরিচালক হুমায়ুন কবির, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু।

সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর রংপুর উপ-পরিচালক মেজবাহুল আলম। বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল মৃধা, মেরিনা লাভলী, জুয়েল আহমেদ,সাজ্জাদ হোসেন বাপ্পী, জাভেদ ইকবাল, রেজাউল করিম বাবু, আফরোজা সরকার, এমএম জাকির হোসেন, রফিকুল ইসলাম, হারুন উর রমিদ সোহেল, মমিনুল ইসলাম রিপন প্রমুখ।

বক্তারা, শব্দদূষণ রোধে শুধু আইন দিয়ে নয় সরকারের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার আহবান জানান। মতবিনিময়ে রংপুরে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিগণ অংশ নেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য