,

ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এর কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

news-image

ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এর কার্যকরী পরিষদের সভা ১৯ সেপ্টেম্বর ২০২১ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডাঃ বজলুর রহমান এর সভাপতিত্বে রবিবার সকাল ১০টায় হাসপাতাল এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় হার্টের রোগীদের চিকিৎসা সেবায় জরুরী বিভাগ সহ অন্যান্য বিভাগে স্বল্পমূল্যে উন্নততর চিকিৎসা সেবা প্রদানের লক্ষে করনীয় বিষয়ে আলোচনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া মানুষের প্রানের দাবী ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল গত ২০২০ সালের ফেব্রুয়ারি চালু হয়।

প্রতিদিন ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত আউটডোর সেবা কার্যক্রম চালু রয়েছে। অতিমারী করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে ইনডোর চালু করার পরিকল্পনা রয়েছে। সংগঠনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি হাসপাতালটি চালু ও চিকিৎসা সেবায় সার্বক্ষনিক তত্ত্বাবধান করে চলেছেন। কার্যকরী সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এড. মোঃ হাবিব উল্লাহ , সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা এড. মিন্টু ভৌমিক, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামী, অধ্যক্ষ শামছুজ্জামান আশরাফী, জেসমিন খানম, লিয়াকত হায়াত খান, আহমেদ শেখ জামাল, এড. মোঃ তারিকুল ইসলাম, এড. যতন শর্মা,পলাশ ভট্টাচার্য, প্রভাষক দ্বীপ রায়। তাছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. জহিরুল ইসলাম, নিয়মিত চিকিৎসক ডাঃ মুহাম্মদ আব্দুল মতিন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য