,

‘ইভা রহমান নয়, আমি ইভা আরমান’

news-image

বিনোদন প্রতিবেদক : দ্বিতীয় বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ইভা। জাগো নিউজকে বিয়ের তথ্য নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।

এতদিন তিনি ইভা রহমান নামেই পরিচিত ছিলেন। সাবেক স্বামী এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের নামের পদবি যোগ করে ইভা থেকে ইভা রহমান হয়েছিলেন। তবে এ নামে আর নিজেকে পরিচিত করতে চান না তিনি।

ইভা বলেন, ‘আমার স্বামীর নাম সোহেল আরমান। আমাকে ইভা আরমান বলবেন।’

ইভা জানান, গত ৪ জুন মাহফুজুর রহমানের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ডিভোর্স সার্টিফিকেট হাতে পান।

এরপর গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ইভার স্বামীর নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় ব্যবসায়ী।

এর আগে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিয়ে করেন ইভা। বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন তিনি।

বেশ সুখী দম্পতি হিসেবেই দেখা হতো মাহফুজুর রহমান ও ইভা রহমানকে। তবে সেই সংসার ভেঙে গেছে অনেক আগে। আবারও নতুন করে সংসার শুরু করেছেন ইভা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য