,

নতুন রূপে পায়েল

news-image

বিনোদন ডেস্ক : মাঝেমধ্যেই খোলামেলা পোশাকে ক্যামেরাবন্দি হয়ে থাকেন অভিনেত্রী পায়েল সরকার। কখন হাইস্লিট জামা, কখনও আবার ছোট ঝুলের স্কার্ট, নানা ভাবে নিজেকে সাজিয়ে তোলেন তিনি। সম্প্রতি দেখা দিলেন নতুন রূপে।

লাল-সাদা শাড়ি, নাকে নথ, খোলা পিঠ আগলে রয়েছে এক ঢাল ঢেউ খেলানো চুল। সম্প্রতি এ ভাবেই অনুরাগীদের কাছে ধরা দিলেন পায়েল। এই পায়েল যেন খানিক লাজুক, খানিক দ্বিধাগ্রস্ত। ক্যামেরা থেকে চোখ সরিয়ে রেখেছেন তিনি।

তবুও ছবিতে দৃশ্যমান তার চোখের কাজল আর কপালের লাল টিপ। এই ছবির সঙ্গেই রবীন্দ্রনাথের গানের পঙক্তি ব্যবহার করেছেন তিনি। লিখেছেন, ‘ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো…’

View this post on Instagram
A post shared by Paayel Sarkar (@paayelsarkar)

এই আটপৌরে সাজে তাঁকে দেখে আপ্লুত অনুরাগীরাও। ইতিমধ্যেই তার এই ফটোশ্যুট নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

চলতি বছরে বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্রে বিজেপি-র প্রার্থী হয়েছিলেন পায়েল। কিন্তু নির্বাচনে হেরে যাওয়ার পর নিজেকে রাজনীতি থেকে দূরে রেখেছেন তিনি। আপাতত পায়েল ব্যস্ত ছবির কাজ নিয়ে। সপ্তাশ্ব বসুর ‘জতুগৃহ’ ছবিতে কাজ করেছেন পায়েল। এর পর অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়ের কমেডি থ্রিলারে দেখা যাবে তাকে। পায়েলের সঙ্গেই সেই ছবিতে কাজ করবেন সোহম চক্রবর্তী এবং সুস্মিতা চট্টোপাধ্যায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য