,

খুলনায় নির্বাচনে ককটেল বিস্ফোরণ, আহত ৫

news-image

খুলনা প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সাতটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বারাকপুরের মিনা পাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইমরান শেখ (২৫), আহাদ শেখ (২৫), কামাল মল্লিক (৩০), আলমগীর (৩৮) ও পথচারী সাগর (১৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দুপুরে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আনসার শেখ ভোট দেয়ার জন্য কেন্দ্রে গেলে নৌকার চেয়ারম্যান প্রার্থী গাজী জাকিরের সমর্থকরা অতর্কিত হামলা চালান। হামলাকারীরা গুলি ছোড়েন ও বোমা নিক্ষেপ করেন। এতে পাঁচজন আহত হন। গুলিতে ইমরান ও কামাল মল্লিকের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, ঘটনাস্থল থেকে সাতটি বোমা উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়