,

জয়ে শুরু করলেন ধোনিরা

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দুবাইয়ে আজ রাতে মুম্বাই ইন্ডিয়ানসকে ২০ রানে হারিয়েছে চেন্নাই। ধোনির জয়ের নায়ক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়।

দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে চেন্নাই। জবাবে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৩৬ রানের বেশি করতে পারেনি মুম্বাই।

লক্ষ্য তাড়ায় এদিন শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে চেন্নাই। ৮৭ রানে যেতেই হারিয়ে ফেলে ৫ উইকেট। এক প্রান্ত আগলে চেষ্টা করেছিলেন সৌরভ তিওয়ারি। কিন্তু তাঁর ৪০ বলে অপরাজিত ৫০ কেবল হারের ব্যবধানই কমিয়েছে। চেন্নাইয়ের হয়ে ডোয়াইন ব্রাভো নেন ২৫ রান দিয়ে ৩ উইকেট। ১৯ রান দিয়ে ২ উইকেট নেন দীপক চাহার।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়েরও। স্কোর বোর্ডে ২৪ রান যোগ হতে ফিরে যান ৪ ব্যাটসম্যান। তবে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত ৫৮ বলে ৮৮ রানে লড়াইয়ের ভিত্তি পায় চেন্নাই। শেষ দিকে ৮ বলে ২৩ রানে ঝোড়ো ইনিংস খেলেন ব্রাভো। মুম্বাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, এডাম মিলনে ও যাসপ্রীত বুমরা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের