,

অ্যাপলের আইওএস ১৫ আসছে

news-image

প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন খবর এসেছে। খবরটি হচ্ছে অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আসছে। অ্যাপল অপারেটিং সিস্টেমটির সর্বশেষ নতুন সংস্করণ হচ্ছে আইওএস ১৫।

রয়টার্স জানিয়েছে, আইওএসের নতুন সংস্করণটি আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন ২০ সেপ্টেম্বর থেকে। এ বছরের জুন মাসে অ্যাপল ডেভেলপার ও ক্রেতাদের আইওএস ১৫ এর এক ঝলক দেখিয়েছিল। বার্ষিক ডেভেলপার সম্মেলনে অপারেটিং সিস্টেমটির বেশ কিছু ফিচার দেখিয়েছিল অ্যাপল।

আইওএস ১৫-তে নতুন কিছু নিরাপত্তা ফিচার যোগ হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। এর মধ্যে একটিকে বলা হচ্ছে ‘মেইল প্রাইভেসি প্রোটেকশন’। অ্যাপল ডিভাইসের ইমেইল অ্যাপ ব্যবহারকারীর আইডি অ্যাড্রেস এবং লোকেশন লুকিয়ে রাখবে। এর ফলে বিজ্ঞাপনী মেইল পাঠানো প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীর ওই তথ্য অনলাইনে তার অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে লিংক করতে পারবে না। এ ছাড়াও প্রাপক মেইল খুলে দেখেছেন কি না, সেটাও জানতে পারবেন না প্রেরক।

আইপ্যাড ব্যবহারকারীদের ক্ষেত্রে আইওএস ১৫-তে যোগ হওয়া নতুন টুলগুলো চলার পথে কাজ করা সহজ করে দেবে বলে মন্তব্য করেছে ম্যাশাবল ডট কমসহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য