সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের মমিনপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত-১২

news-image

রংপুর ব্যুরো : রংপুর সদর উপজেলার মমিনপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রমেশ চন্দ্র (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের যোগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সদর কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজার রহমান। তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ঘটনাস্থলে আছি।’
পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের যোগীপাড়া গ্রামের স্থানীয় শ্যামল, সুধীর গংদের সঙ্গে ৫৭ শতক জমি নিয়ে একই গ্রামের রমেশ, অপু, ধীরেন গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। কয়েক মাস আগে প্রতিপক্ষের বিরুদ্ধে রমেশ, অপু, ধেরেন গংদের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ছিল। উভয়পক্ষের দায়ের করা কয়েকটি মামলা আদালতে চলমান রয়েছে। এরই মধ্যে রবিবার বিকেল ৫টার দিকে জমি দখল করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগবিত-ার একপর্যায়ে উভয়পক্ষদেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রমেশ ঘটনাস্থলেই নিহত হয়। আহত হন উভয় পক্ষের আরও ১২জন।

এব্যাপারে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘বিবাদমান দুটি পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা