,

ব্রাহ্মণবাড়িয়ায় চকলেট ভেবে বিষ খেয়ে শিশুর মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় চকলেট ভেবে ইঁদুর মারার ওষুধ খেয়ে মারিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারিয়া নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের মুহাম্মদ রহিছ আলীর মেয়ে। এ ঘটনায় মারিয়ার বোন লিজা (৩) হাসপাতালে ভর্তি রয়েছে।
পরিবারের লোকজন জানায়, ইঁদুরের উৎপাত থেকে বাঁচার জন্য বাসায় ইদুর মারার ওষুধ রাখা হয়েছিলো। শনিবার সকালে সবার অগোচরে মারিয়া ও তার বোন লিজা চকলেট মনে করে তা খেয়ে ফেলে। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করানো হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সরকার বলেন, মারিয়া নামে এক শিশু ইঁদুর মারার ওষুধ খেয়ে মারা গেছে। লিজা নামের আরেক শিশুকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য