,

ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা চোপড়া

news-image

বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডের চেয়ে হলিউডে সবচেয়ে বেশি ব্যস্ত ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হঠাৎ করে হলিউডের একটি প্রজেক্ট নিয়ে বিতর্কে জড়িয়েছেন এই নায়িকা।

সিবিএস চ্যালেনে ‘দ্য অ্যাক্টিভিস্ট’ নামে একটি শোয়ে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই শো নিয়েই শুরু হয় বিতর্ক।

‘দ্য অ্যাক্টিভিস্ট’ শোয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, এতে অনুপ্রেরণা দেবেন এমন ৬ জন সমাজকর্মী থাকবেন। তারা আবার মার্কিন গায়ক উশার (শোয়ের সঞ্চালক), প্রিয়াঙ্কা চোপড়া এবং জুলিয়ান হাফের সঙ্গে মিলে টিম তৈরি করবেন। কিন্তু ঘোষণার পর থেকেই এটি নিয়ে বিতর্ক তৈরি হয়। অনেকে এই শো নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ দাবি করেন-সস্তা বিনোদনে পরিণত হচ্ছে এটি।

অবশেষে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা। পাশাপাশি ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে প্রিয়াঙ্কা লিখেন, ‘এই শোয়ে আমার অংশগ্রহণ আপনাদের অনেককে হতাশ করেছে, সেকারণে দুঃখিত।’

এদিকে ‘দ্য অ্যাক্টিভিস্ট’ শোয়ের ফরম্যাটে পরিবর্তনের ঘোষণা এসেছে। প্রতিযোগিতামূলক শোয়ের পরিবর্তে এটি এককালীন ডকুমেন্টারি হিসেবে প্রচার হবে।

এ বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, আমি জেনে খুশি হয়েছি, এখন থেকে গল্পগুলো নতুন ফরম্যাটে তুলে ধরা হবে এবং আমি এই শোয়ের অংশ। যারা জনগণের সঙ্গে সংযোগ রেখে চলেন, কখন থামতে হবে, কখন শুরু করতে হবে এবং পুনর্মূল্যায়ন করতে হবে সেটা তারা জানেন, তাদের সহযোগিতা করতে পেরে গর্বিত।

সমাজকর্মীদের প্রশংসা করে প্রিয়াঙ্কা আরও লিখেন, বিশ্বব্যাপী সমাজকর্মীদের সম্প্রদায় রয়েছে, যারা প্রতিদিন তাদের রক্ত, ঘাম এবং চোখের জল ফেলে লড়াই করছেন। তাদের কাজ খুবই গুরুত্বপূর্ণ এবং তারা স্বীকৃতি পাওয়ার যোগ্য। আপনারা যা করছেন তার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য