,

গঙ্গাচড়ায় দুই ভাইয়ের দ্বন্দ্বে জখম হলো নিরীহ নির্মাণ শ্রমিক

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ায় দুই ভাইয়ের জমিজমা নিয়ে কলহের জেরে গুরুতর জখম হলেন আফসারুল আলী (৪১) নামে এক নিরীহ দিনমজুর নির্মাণ শ্রমিক। সে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের রাজবল্লভ গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে । ঘটনাটি ঘটেছে ওই ইউনিয়নের ছালাপাক গ্রামে। এ ঘটনায় আহত নির্মাণ শ্রমিক গঙ্গাচড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।

জানা যায়, ঘটনার দিন গত বুধবার আফসারুল ওই ইউনিয়নের ছালাপাক গ্রামে মৃত হাকিমুদ্দিনের ছেলে আফজাল ইসলামের বাড়িতে টিনের ঘর নির্মাণের জন্য যায়। সেখানে কাজ চলাকালীন বাড়ি মালিকের অপর দুই ভাই মনিরুল ইসলাম (৫০) ও মাহামুদার (৫৫) এসে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নির্মাণ কাজে বাধা প্রদান করে। এসময় বাড়ির মালিক নির্মাণ শ্রমিক আফসারুলকে কাজ চালিয়ে যেতে বললে বিবাদীদ্বয় লাঠি ও করাত দিয়ে ওই শ্রমিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে সে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ভর্তি করায়।

এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য