,

নিখোঁজের ৪৮ ঘন্টার মধ্যেই রংপুরের গঙ্গচড়ায় তিন কিশোরীসহ গৃহবধূ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ৩ শিক্ষার্থীসহ ১ গৃহবধূকে উদ্ধার করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। নিখোঁজ হওয়া জুঁই আক্তার (১৪) ও তাসলিমা আক্তার (১২) কে শুক্রবার রাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার অবিলের বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। এছাড়া ময়ূরী আক্তার (১৪) ও ময়না খাতুন (২১) কে শনিবার সকালে ঢাকার হেমায়েতপুর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, গত বুধবার সকালে ওই তিন কিশোরী ও এক গৃহবধূ কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তাদের সকলের বাড়ি গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া পাইকারপাড়া গ্রামে। এ ঘটনায় তাদের পরিবারসহ স্থানীয়দের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। ভুক্তভোগীর পরিবার থানায় একটি সাধারণ ডাইরী করলে পুলিশ তাৎক্ষণিক তাদেরকে উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করে। পরে পৃথক পৃথক অভিযানে শুক্রবার রাতে ও শনিবার সকালে তাদের উদ্ধার করা হয়।

এ ব্যাপারে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, তারা কাজের সন্ধানে কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। থানায় ডায়রি হওয়ার পর তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত করে তাদের উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য