,

জিতের প্রযোজনায় নতুন ছবিতে প্রসেনজিৎ

news-image

অনলাইন ডেস্ক : কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ এর প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা। আর এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘আয় খুকু আয়’ শিরোনামের ছবিটি পরিচালনা করবেন সৌভিক কণ্ডু।

ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎকে এবং মেয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তবে এই ছবিতে জিৎ অভিনয় করবেন কি না-সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

প্রসেনজিত্‍ বলেন, এটা এমন এক চরিত্র, যা আমি আগে কখনও করি নি’।
এই ছবিতে কাজ করার ব্যাপারে উত্‍সাহী প্রসেনজিত্‍ জানিয়েছেন, ‘আমি জিৎকে বলেছি, আমার ফ্যানেরা তো এই ছবি দেখতে আসবেনই। সঙ্গে যদি তোমার ফ্যানেরাও আসেন, তাহলে এই ছবি সুপারহিট হওয়া রোখে কে?’

পরিচালক সৌভিক কুন্ডু বলেন, ‘দারুণ একটি ক্যামিও চরিত্র আছে। জিৎদা করলে তো আমি খুবই খুশি হব। তবে তিনি করবেন কিনা সেটি সময় বলে দিবে। এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি।’

জি জানান, ‘সৌভিক বেশ কিছুদিন ধরেই আমাদের সঙ্গে যুক্ত। ওর ক্রিয়েটিভ প্রসেসে আমি খুশি। এবার বুম্বাদা আমাদের প্রযোজনায় কাজ করবেন। সকলের সঙ্গে আমিও দারুণ উৎসাহিত।’

ছবিতে সংগীত পরিচালক হিসেবে থাকতে পারেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, সিনেমাটোগ্রাফার ইন্দ্রনীল মুখোপাধ্যায়। নভেম্বরে ছবির কাজ শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য