,

সরকারের হিংস্রতা এখন লাগামহীন : ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্ষমতার মসনদ রক্ষা করতে বর্তমান অবৈধ সরকার মিথ্যা, বানোয়াট ও গায়েবি মামলার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে কেউ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্য সরকারের হিংস্রতা এখন লাগামহীন পর্যায়ে পৌঁছেছে।’

ময়মনসিংহের আইনজীবীদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে আজ শনিবার দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘জাতীয়তাবাদী শক্তি তথা জিয়া পরিবারের পক্ষে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আইনজীবীসহ কারও কোনো কর্মসূচি বরদাস্ত করতে পারছে না বর্তমান ভোটারবিহীন সরকার।’
বিএনপি মহাসচিব বলেন, ‘চলমান দুঃশাসন, সংকট, দুর্নীতি, লুটপাট আড়াল করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অশালীন অপপ্রচারের বিরুদ্ধে ময়মনসিংহের কর্মসূচির পরিপ্রেক্ষিতে আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের সেটিরই ধারাবাহিকতা। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় দেওয়া মিথ্যা মামলা ও জেল-জুলুমের বিরুদ্ধে আইনি সহায়তা না পায়, সেজন্য জাতীয়তাবাদী শক্তির পক্ষের আইনজীবীদেরও রেহাই দেওয়া হচ্ছে না।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য