,

বাপ্পি লাহিড়ীর বর্তমান অবস্থা নিয়ে যা বললেন ছেলে

news-image

অনলাইন ডেস্ক : অসুস্থ হয়ে প্রায় ৫ মাস ধরে কথা বলতে পারছেন না উপমহাদেশের কিংবদন্তি সুরকার, গায়ক ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী। তিনি গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হন। সেই সংক্রমণ ছড়িয়েছিল তার ফুসফুসেও, এরপর থেকেই শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

তার কথা বলতে না পারার খবরে, ভক্ত মনে প্রশ্ন- তাহলে কি সত্যিই কণ্ঠস্বর হারালেন বাপ্পি লাহিড়ী? আর শোনা যাবে না তার সেই দরাজ গলায় গান? এমন যাবতীয় প্রশ্ন বর্তমানে ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। সেই প্রেক্ষিতেই এবার মুখ খুললেন গায়কের ছেলে বাপ্পা লাহিড়ী। বাবা করোনা আক্রান্ত হওয়ার পরই সুদূর আমেরিকা থেকে মুম্বাই এসেছেন তিনি। তখন থেকেই বাবার পাশে পাশে রয়েছেন।

বাপ্পা জানান, বাবার কণ্ঠস্বর নিয়ে যা রটেছে, তা একেবারেই মিথ্যে। মূলত চিকিৎসকের নির্দেশেই কথা বন্ধ রেখেছেন তিনি। তবে এখনও খুবই দুর্বল বাবা। ফুসফুসে সংক্রমণ হওয়াতেই সুস্থ হতে দেরি হচ্ছে। আশা রাখি, পূজার আগেই বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। দুর্গাপূজায় ঋতুপর্ণার সঙ্গে একটা গানের রেকর্ডিং রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য