,

ভূয়সী প্রশংসা পাচ্ছে নিশো-ফারিণের ‘রিভেঞ্জ’

news-image

বিনোদন প্রতিবেদক গেল দুদিন ধরে দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে সদ্য মুক্তি পাওয়া নাটক ‘রিভেঞ্জ’। ‘কাবিলা’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, তাসনিয়া ফারিণ ও শাওন প্রমুখ।

নাটকটি মুক্তির দুইদিনেই এটি দেখেছে ৯ লাখেরও বেশি দর্শক। চেনা গল্পের অসাধারণ উপস্থাপন, নির্মাণ আর অভিনয় নিয়ে ভূয়সী প্রশংসা পাচ্ছে নাটকটি।

মুহাম্মদ আরিফুর রহমান এক পোস্টে লিখেন, ‘গল্পের শেষ পরিণতি এভাবে শেষ হবে ভাবতেই পারি নাই। পরিচালকের অসাধারণ প্রতিভা রয়েছে। পরিচালককে ধন্যবাদ। আরো নিত্যনতুন ব্যতিক্রম কাহিনি নিয়ে রচিত নাটক দেখতে চাই।’

একজন লিখেন, ‘মনে হলো আমার জীবনের গল্প, অসাধারণ ছিল নিশো ভাই। ফারিণও চমৎকার।’

অয়ন নামের একজন লিখেন, ‘হায়রে পলাশ ভাই, আপনি একজন সত্যিকারের হিরো। ডিরেকশন, অ্যাক্টিং সব আপনিই পারেন।’

আরেকজন লিখেন, ‘সত্যিই অসাধারণ একটা নাটক। ধন্যবাদ পলাশ ভাইকে এত সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য। আশা করি, ভবিষ্যতে আরো ভালো ভালো নাটক উপহার দিবেন।’

শাহাদাত রাসেলের গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন পলাশ ও রাসেল। নাটকটির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন ইশরাত জাহিন আহমেদ, তৌহিদ তালুকদার, নাসিম রেজা, আসিফ ইফতি, রাজু সরকার, রকি খান, মোখলেছুর রহমান বাবু প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য