,

সিঁদুরে সিঁথি রাঙিয়ে যশের সঙ্গে বিশ্বকর্মা পূজায় নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একটা বিতর্ক শেষ না হতেই, এই তারকাকে ঘিরে তৈরি হচ্ছে নতুন কোনো জল্পনা। কয়েকদিন আগেই অভিনেতা যশকে নিজের সন্তানের বাবা ঘোষণা দিতেই সামনে এলো আরেক ঘটনা। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় যে ছবি সবার চোখে পড়লো, তা দেখে নিঃসন্দেহে হয়রান নেটিজেনরা।

এদিন, যশ দাশগুপ্তের নতুন ছবি ‘চিনে বাদাম’-এর নায়িকা তথা প্রযোজক এনা সাহার কার্যালয়ে বিশ্বকর্মা পূজায় হাজির হয়েছিলেন যশ-নুসরাত। দুধে-আলতা রঙা সালোয়ার কামিজে সেজেছেন নুসরাত। কানে ঝুমকা, খোলা চুল আর ঠোঁটে গোলাপি লিপস্টিকের আভা। আর যশের পরনে ছিল আকাশি রঙা শার্ট ও নীল জিন্স।

তবে নুসরাতের সব সাজকে ছাপিয়ে তার সিঁথির ওই জ্বলজ্বলে লাল সিঁদুরে চোখ আটকে গেল। এদিন, নুসরাত কোনো শ্যুটে হাজির হননি, গিয়েছিলেন বিশ্বকর্মা পূজায় যোগ দিতে। তাহলে কী কারণে নায়িকার সিঁথিতে এই সিঁদুর? তবে কি সত্যিই বিয়ের পর্ব সেরে ফেলেছেন যশ ও নুসরাত? এমনই প্রশ্ন দেখা দিয়েছে নেটিজেনদের মনে।

এদিকে, নুসরাত এবং সিঁদুর, এই দুই বিষয়ের যোগসূত্র অনেক দিনের। নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর মিমি চক্রবর্তী এবং নুসরাত সংসদে গিয়েছিলেন। ইসলাম ধর্মের হয়েও সিঁদুর পরার জন্য নুসরাতকে কটাক্ষের শিকার হতে হয়। তার পরে নিখিলের সঙ্গে বিচ্ছেদের পর যশ এবং নুসরাতকে দক্ষিণেশ্বর মন্দিরে দেখা যায়। সেখানে মদন মিত্রও উপস্থিত ছিলেন। তখনো নুসরাত সিঁদুর, শাখা-পলা পরেছিলেন। এবারও সদ্য মা হওয়া নুসরাত জোর বিতর্কের মাঝে সিঁদুর পরে দেখা দিলেন। সঙ্গে তার সন্তানের বাবা যশ।

এর আগে গত জুনে প্রকাশ্যে এসেছিলো নুসরাত জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। তার পর থেকেই নায়িকার সন্তানের বাবার পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলে। তবে এই বিতর্ককে পাত্তা দেননি নুসরাত। গত ২৬ আগস্ট ছেলের মা হন তিনি। এরপর গত বুধবার রাতে প্রকাশ্যে এসেছে তার সন্তানের বাবার পরিচয়।

কলকাতা পৌরসভার নথি বলছে, নুসরাতের ছেলের পুরো নাম ঈশান জে দাশগুপ্ত। বাবার নামের জায়গায় তিনি অভিনেতা দেবাশিস দাশগুপ্ত ওরফে যশের নাম লিখেছেন। এই বিস্ফোরক তথ্য সামনে আসার পরই সিঁদুর মাথায় প্রকাশ্যে এলেন নুসরাত জাহান রুহি। যার ব্যাখ্যা জানতে চান নেটিজেনরা। তবে এখনই তা জানা যাচ্ছে না, যতক্ষণ না এই অভিনেত্রী নিজে কিছু খোলাসা করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড