,

আফগানিস্তানে ছেলেদের জন্য স্কুল খুলছে আজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয় আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) থেকে ছেলেদের জন্য স্কুল খুলে দিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে ছেলেদের স্কুল খুলে দেওয়ার কথা থাকলেও মেয়েরা কবে নাগাদ ক্লাসে ফিরতে পারবে সে সম্পর্কে কিছু বলা হয়নি। খবর আল জাজিরার।

তালেবান রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার এক মাস হলো গত ১৫ সেপ্টেম্বর। রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে দেশটির অর্থনীতি ধসে পড়েছে, দেখা দিয়েছে খাদ্য সংকট। অর্থনীতির চাকা সচল করতে এবং সাধারণ মানুষকে স্বাভাবিক জীবনে ফেরাতে চেষ্টা করছে তালেবানের নতুন সরকার। এর মাঝে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানালো তারা।

শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের রাজ্য প্রাইভেট স্কুল এবং সরকারি মাদ্রাসাগুলো শনিবার থেকে চালু হবে। সব শিক্ষক এবং ছেলে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবেন।

সম্প্রতি তালেবানের উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রী বলেন, আফগানিস্তানের মেয়েরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পারবেন, তবে তাদের জন্য আলাদা ব্যবস্থা এবং ড্রেসকোড নির্ধারণ করা থাকবে।

অল্পসংখ্যক স্কুল কার্যক্রম শুরু করেছে এরই মধ্যে, কিছু স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত মেয়েরা ক্লাসেও যাচ্ছে বলে জানা গেছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদেরকে ক্লাস করতে দেখা গেছে। তবে উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলো এখনও খুলে দেওয়া হয়নি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের