,

যৌন হয়রানির অভিযোগে যা বললেন বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য

news-image

নিজস্ব প্রতিবেদক : গৃহকর্মীর যৌন হয়রানির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সস্ত্রীক সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক উপাচার্য ড. মো. শাহজাহান। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের বিজ্ঞান অনুষদের ক্লাসরুমে এই সংবাদ সম্মেলন করা হয়।

ড. মো. শাহজাহান লিখিত বক্তব্যে বলেন, ‘আমি সবসময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকেছি এবং প্রতিবাদ করেছি। ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন উপাচার্যের (নাম প্রকাশ করেননি) বিভিন্ন অনিয়ম, দুর্নীতি-স্বজনপ্রীতির বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করতে সচেষ্ট ও সক্ষম হয়েছি। বর্তমানে সেই সাবেক উপাচার্যের কিছু সুবিধাবাদী চক্র আমার ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালনের সময় অবৈধ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন এবং এখনও হচ্ছেন। বর্তমানে আমি প্রশাসনিক বিভিন্ন কাজে বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয়কে প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছি। আমার কর্মের প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিভিন্ন সময়ে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে আমার মান-সম্মান নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আমার বিরুদ্ধে এক গৃহকর্মীকে যৌন হয়রানির বিষয় উল্লেখ করে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয় এবং বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। যা আমার জন্য অত্যন্ত অমর্যাদাকর এবং সামাজিক ও পারিবারিকভাবে সম্মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রকাশিত খবরের বিষয়ে আমার অবস্থান ব্যাখ্যা করা প্রয়োজন বলে অনুধাবন করছি।’

তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্রমূলক এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এমন অভিযোগ করা হয়েছে। আমি তীব্রভাবে এই ভিত্তিহীন অভিযোগের নিন্দা জ্ঞাপন করছি এবং সকল পক্ষকে যথাযথ যাচাই-বাছাই করে খবর প্রকাশের অনুরোধ করছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।’

এ সময় ড. মো. শাহজাহানের স্ত্রী পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মোসাম্মৎ হালিমা খাতুন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর ও আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য