,

শুটিংয়ে মাহি সঙ্গে দ্বিতীয় স্বামী

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি দ্বিতীয় বিয়ে করেছেন। পাত্র কামরুজ্জামান সরকার রাকিব। তিনি গাজীপুরের রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। রোববার রাত ১২টা ৫ মিনিটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের পরদিনই স্বামীকে নিয়ে গ্রামের বাড়ি রাজশাহীতে গিয়েছিলেন নায়িকা। সেখানে দুইদিন থেকে আবার ঢাকায় ফিরেছেন।

বিয়ের চার দিনের মাথায় নতুন স্বামীকে সঙ্গে নিয়ে শুটিংয়ে ফিরেছেন মাহি। বিয়ের ঘোষণার আগে থেকেই ‘বুবুজান’ সিনেমার শুটিং করছিলেন তিনি। এফডিসিতে এই সিনেমার শুটিংয়ে নতুন স্বামীকেও সঙ্গে নিয়ে আসেন নায়িকা।

মাহি বলেন, আমি এখন পুরোপুরি কাজে মনোযোগ দিতে চাই। তাই ব্যক্তিগত সব কাজ গুছিয়ে দ্রুত কাজে ফিরলাম। এমনিতেই করোনার কারণে অনেক ছবির কাজ আটকে রয়েছে। দ্রুত সেগুলো শেষ করতে চাই। এর বাইরে আপাতত আর কোনোদিকে মনোযোগ দিতে চাই না।

এর আগে ২০১৭ সালের মার্চে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবির শুটিংয়ে সাবেক স্বামী অপুকে নিয়ে হাজির হয়েছিলেন মাহি। অবশ্য বিয়ের পর অপুকে প্রায় সব জায়গায় মাহির সঙ্গী হতে দেখা গেছে। তবে সেদিন শুটিংয়ের ঘটনাটা একটু ভিন্ন।

এফডিসির কড়ইতলায় চলছিলো মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবির শুটিং। সকাল থেকে শুটিং সেট বানিয়ে চলছে শুটিং। ছবির নায়ক সাইমন শুটিং করলেও নায়িকা মাহিয়া মাহির ডাক ছিল দুপুরে। মাহি এসেছিলেন বেলা ১টায়। তবে একেবারেই চমকে দিয়েছিলেন তিনি।

নায়ক-নায়িকারা সাধারণত নিজেদের আড়ালে রাখতে কালো কাঁচঘেরা গাড়িতে চলাফেরা করেন। কিন্তু দেশের এই শীর্ষ নায়িকা সেদিন এসেছিলেন স্কুটিতে চড়ে! প্রথমে অনেকেই বিশ্বাস করতে চাইছিলেন না নায়িকা এসেছেন। কিন্তু শুটিং স্পটে এসে থেমে যাওয়া স্কুটির চালক হিসেবে মাহির স্বামী অপুকে দেখে বিশ্বাস করতেই হলো। খানিক পরই নেমে এসেছিলেন মাহি। তার এমন আগমনে উপস্থিত সবাই বেশ মজাই পেয়েছিলেন। পরিচালক হাসতে হাসতে স্বামীসহ নায়িকাকে স্বাগত জানিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। পঞ্চম বিবাহ বার্ষিকীর আগেই সেই সংসার ভেঙে যায়। গেলো ২২ মে দিনগত রাতে স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করে স্ট্যাটাস দেন নায়িকা। কিছুদিন যেতে না যেতেই আবারও মাহির বিয়ের গুঞ্জন ওঠে। মাহি সে বিষয়টি অস্বীকার করলেও গুঞ্জন পিছু ছাড়ে না। এ সংক্রান্ত কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা এই গুঞ্জনকে জোরালো করে। গেলো ১৩ সেপ্টেম্বর সেই গুঞ্জন বাস্তবে রূপ নিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের