,

যেখানে নিয়মিত দেখা যাবে শাবনূরকে

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের নন্দিত ও তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে এখন আর পর্দায় দেখা যায় না। সিনেমাকে বিদায় জানিয়ে অনেক আগেই বিদেশ পাড়ি জমিয়েছেন তিনি। তবে মাঝেমধ্যেই দেশে আসেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

এখন থেকে নিয়মিত দেখা যাবে এই নায়িকাকে। এর কারণ, সম্প্রতি নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন শাবনূর। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছেন সরব।

১৪ সেপ্টেম্বর প্রকাশিত নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে শাবনূর বলেন, ‘বন্ধুরা তোমাদের সাথে থাকতে চাই, তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদের ভালোবাসা পেতে চাই।’

১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনি রাতে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রূপালি জগতে পা রাখেন শাবনূর। ঢালিউডের বেশ কিছু জনপ্রিয় ও ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন শাবনূর। সালমান শাহের সঙ্গে তার জুটি বেশি জনপ্রিয় ছিল। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য