,

টাঙ্গাইল-আরিচা যান চলাচল বন্ধ

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপু‌রে পুরাতন বেইলি ব্রিজের পাটাতন ভেঙে প‌ড়ায় টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়‌কে যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে গে‌ছে।

শুক্রবার ভোর রা‌তে টাঙ্গাইল-আরিচা সড়‌কের উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংরীপাড়া এলাকায় বেইলি ব্রিজের উপর গাছ বোঝাই ট্রা‌ক উঠলে পাটাতন ভে‌ঙে প‌ড়ে।

উপ‌জেলার ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান জানান, নাগরপুর থেকে গাছ ভর্তি একটি ট্রাক মানিকগঞ্জের দিকে যাচ্ছিলো। ট্রাকটি সড়‌কের টেংরিপাড়ার বেইলি ব্রিজ পার হওয়ার সময় পাটাতন ভে‌ঙে ট্রাক‌টি আট‌কে যায়। ত‌বে বেইলি ব্রিজ দি‌য়ে সর্বা‌ধিক ৮ টন ধারণক্ষমতার প‌রিবহন চলাচ‌লের উপ‌যো‌গী হ‌লেও দ্বিগুণ প‌রিমা‌ণের প‌রিবহন চলাচল ক‌রে এই ব্রিজ দি‌য়ে। ফ‌লে প্রায়ই ব্রিজ‌টি পার হওয়ার সময় পরিবহন আট‌কে গি‌য়ে সড়‌কে যান চলাচল বন্ধ হ‌য়ে যায়।

তি‌নি আরও জানান, প‌রিবহন পারাপার হওয়ার সময় ব্রি‌জের পাটাতন ভে‌ঙে যানবাহন চলাচল বন্ধ ছিল। প‌রে সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কার কর‌লে পুনরায় সড়‌কে যানবাহন চলাচল শুরু হয়।

টাঙ্গাইল সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী এস এম আলামিন জানান, ট্রাক সরানোসহ ব্রিজের পাটাতন সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য