বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বাসের চাপায় নিহত ২

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের ঝোপগাড়ী এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে বাসের চাপায় দুই অটোরিকশার যাত্রী নিহত হয়েছে।

শুক্রবার সকাল সোয়া ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সদর উপজেলার নামাবালা গ্রামের আব্দুর রফিকের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও আজাহার প্রামাণিকের স্ত্রী হামিদুন বেগম (৬০)। এতে অটোরিকশার চালকসহ বাকি ৪জন যাত্রী গুরুতর আহত হয়েছে। বর্তমানে তারা টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, নিহতরা ব্যাটারি চালিত অটোরিকশা যোগে শহরের চারমাথার দিকে যাচ্ছিল। এ সময় রংপুরগামী বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিলে চালকসহ ৬জন যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনর পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা ও হামিদুনকে মৃত ঘোষণা করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল