বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবিকা নয়, জীবনের জন্যই শিক্ষা

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পরীক্ষার্থী নয়, চাই শিক্ষার্থী, জীবিকা নয়, জীবনের জন্যই শিক্ষা প্রয়োজন। এই বাস্তবতাটা শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী ও নীতিনির্ধারকসহ সবাইকে উপলব্ধি করতে হবে।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শিক্ষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন কমিটি আয়োজিত ‘শিক্ষা: ২০৪১ সালের লক্ষমাত্রা অর্জনের বাস্তবিক কৌশল’ শীর্ষক এই সেমিনারটি আয়োজন করে।

আগামী দিনের রাজনীতি হতে হবে জ্ঞাননির্ভর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সে জন্য ছাত্ররাজনীতিকে জ্ঞান ও মূল্যবোধের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

শিক্ষা দিবস নিয়ে ছাত্র সংগঠনের কোনও কর্মসূচি না থাকায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আজকের দিবসটি ছাত্রসমাজের জন্য অপরিহার্য, ৬২-এর শিক্ষা আন্দোলন সম্পর্কে আজ কয়জন জানে ? তা জানা নেই।

ওবায়দুল কাদের বলেন, ছাত্রনেতারা ও সংগঠনগুলো এখন আর এই দিবসের তাৎপর্য ও ক্যাম্পাস, শিক্ষা এবং শিক্ষার সমস্যা নিয়ে কোনও সেমিনার করে না। এ ধারা চলতে থাকলে ছাত্র সংগঠনগুলোর জৌলুস হারিয়ে যাবে। তাই শিক্ষার মান যেমন বাড়াতে হবে তেমনি শিক্ষকতার মানও বাড়াতে হবে বলে তিনি উল্লেখ করেন।

এ মাসের শেষে বিশ্ববিদ্যালয় খুলার কথা জানিয়ে মন্ত্রী বলেন, হলগুলোর জীবনযাত্রা কেমন তা দেখতে হবে। হলগুলোতে অছাত্রদের থাকা বন্ধ করতে হবে। এ নিয়ে কে খুশি হলো, কে অখুশি হলো তাতে কিছু যায় আসে না। শিক্ষার গুণগত মান বাড়াতে হলে হলে এসব সিদ্ধান্ত নিতেই হবে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল