,

দিনাজপুরে জঙ্গি সন্দেহে মসজিদ থেকে গ্রেপ্তার ৪৭

news-image

দিনাজপুর প্রতিনিধি : জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে দিনাজপুরে পৃথক ২টি মসজিদে অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার রাত ১২টা থেকে ২টা পর্যন্ত দুঘণ্টাব্যাপী পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে সদর উপজেলার মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ থেকে ৩০ জন ও বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭ জনকে আটক করা হয়।

সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, ওই দুই মসজিদে দুদিন আগে ঢাকা থেকে তাবলিগ জামাত এসেছিলেন তারা। এটিইউর কাছে তথ্য ছিল, তারা জঙ্গি কার্যক্রম পরিচালনা করতে তাবলিগ জামাতের নামে এই দুই মসজিদে অবস্থান করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দিনাজপুর পুলিশের সহযোগিতায় রাত ১২টা থেকে ২টা পর্যন্ত মসজিদ দুটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের সঙ্গে থাকা বিছানাপত্রসহ যাবতীয় মালামাল জব্দ করেছে পুলিশ। আটকের পর রাতেই তাদের দিনাজপুর পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য