,

সোনার চর-এ জায়েদ খানের নায়িকা স্নিগ্ধা

news-image

অনলাইন ডেস্ক : ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের হাত ধরে চলচ্চিত্রে অভিষিক্ত হন পরীমণি। ছবিটি মুক্তি পায় ২০১৫ সালের শুরুর দিকে। এবার সোনার চর নামের নতুন ছবিতে অভিষিক্ত হতে যাচ্ছেন নবাগতা স্নিগ্ধা।

বুধবার সকাল থেকে ‘সোনার চর’ সিনেমার শুটিং শুরু হয়েছে গাজীপুরের হোতাপাড়ায়। ‘সোনার চর’ সিনেমায় আগেই অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, ওমর সানী এবং জায়েদ খান। এতোদিন ছবির নায়িকা অর্থাৎ জায়েদ খানের বিপরীতে কে অভিনয় করছেন, সেটা নিয়ে ছিল সংশয়। তবে নায়ক নিজেই জানালেন জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা স্নিগ্ধা। এই সিনেমা মাধ্যমে তার অভিষেক হতে যাচ্ছে।

জায়েদ খান বলেন, ‘করোনার কারণে বেশ লম্বা একটা বিরতি পর আজকে ‘সোনার চর’ সিনেমার শুটিং করছি, এখান থেকেই শুরু হলো এই ছবির শুটিং। এখানে অল্প কিছু সিনের দৃশ্য ধারণ হবে। এরপর সেখান থেকে আমরা পরবর্তী লোকেশনে যাবো।’
সিনেমাটির গল্পের প্রসঙ্গে জায়েদ খান বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি।ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করা হলেও। মুক্তিযোদ্ধা চরিত্রে প্রথম অভিনয় করছি।নিজের মনের কাছে শান্তি লাগছে এমন একটা চরিত্রে অভিনয় করছি এটা ভেবে। এতে গ্রামের একজন সাধারণ জেলে থাকি আমি। একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করি। আমার চরিত্রের অতীত সেটি। তবে রাজধানী,পরিবার প্রেম-ভালোবাসা সবই থাকবে এ সিনেমায়। নিজেকে কিছুটা হলেও ভাঙার চেষ্টা করেছেন এই চরিত্রে। আশা করি এ সিনেমায় মাধ্যমে নতুন এক জায়েদ খানকে দেখবেন দর্শক।

পরিচালক জাহিদ হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে এ ছবির গল্প, চরিত্র ও শুটিং লোকেশন নিয়ে কাজ করেছি। অবশেষে আজকে ক্যামেরা ওপেন করা হলো। ইচ্ছে আছে একটানা ১৫ থেকে ১৬ দিন হোতাপড়ায় শুটিং করার। এরপর মাঝে কয়েকদিনের বিরতি পর ভোলায় চার-পাঁচ দিনের শুটিং করলেই সম্পন্ন হবে সব কাজ আশা করি।

এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মাণাধীন এ সিনেমায় জায়েদ খান, স্নিগ্ধা ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য