,

গরম ভাতে ঝাল ঝাল টুনা কারি

news-image

নিউজ ডেস্ক : টুনা মাছ খুব জনপ্রিয় একটি মাছ। কে না পছন্দ করে এটি খেতে! এটি দিয়ে নানান আইটেম তৈরি করা যায়। এটি খেতে যেমন মজা তেমন পুষ্টিকর। বিশেষ করে ঝাল ঝাল টুনা কারি অসাধারণ মজার একটি আইটেম। কমবেশি সবাই-ই এটি খেতে পছন্দ করেন।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ

১. টুনা মাছ ১০০০ গ্রাম

২. দেশি ছোট আলু কয়েকটি

৩. পেঁয়াজ কুচি ৬ টে চামচ

৪. রসুন কুচি ৪ চা চামচ

৫. আদা বাটা ৩ চা চামচ

৬. হলুদ গুঁড়া ১ চা চামচ

৭. মরিচ গুঁড়া ৩ চা চামচ।

৮. আস্ত জিরা ১ চা চামচ

৯. টমেটো কুচি ৪ টি

১০. আস্ত কাঁচামরিচ ৫/৭ টি

১১. লবণ স্বাদমতো

১২. তেল স্বাদমতো
প্রস্তুত প্রণালি

প্রথমে দেশি ছোট আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এরপর ফ্রেশ টুনা মাছ ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাছে সামান্য, হলুদ,মরিচ ও লবণ মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে এপিঠ ওপিঠ ভালকরে ভেজে তুলে রাখুন। বাকি তেলে আস্ত জিরা দিয়ে ফুটে উঠলে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে নরম করে ভেজে নিন। এতে একে একে অন্যান্য মসলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মসলা তেল ছেড়ে দিলে টমেটো কুচি যোগ করে নেড়েচেড়ে ভাল করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছ ও আলু দিয়ে দিয়ে মসলার সাথে কিছু সময় কষিয়ে পরিমাণ মতো পানি যোগে রান্না করুন। ঝোল পছন্দমতো রাখুন এবং আস্ত কাঁচামরিচ দিয়ে পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিন ৫ মিনিটের জন্য। এরপর গরম গরম পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গড় আয়ু বেশি: ডব্লিউএইচও

মেসির বিদায়ে পাঁচটি মনুমেন্তালও পূর্ণ হয়ে যেত: স্কালোনি