,

পশ্চিমবঙ্গে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বাড়ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্যে শ্বাসকষ্ট এবং জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে প্রতি দিন। ইতোমধ্যেই মালদহে জ্বরের কারণে তিন শিশুর মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি থেকে প্রথম এ সংক্রমণের খবর পাওয়া গেলেও গত কয়েক দিনে উত্তরবঙ্গের একাধিক জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গেও অনেক শিশু জ্বরে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

কলকাতা মেডিকেল কলেজে হাওড়া, হুগলি থেকে আসা শিশুরাও জ্বর নিয়ে ভর্তি হয়েছেন। কোভিডকালে শিশুদের এই জ্বর নিয়ে চিন্তিত এবং সতর্ক কলকাতার রাজ্য স্বাস্থ্য দপ্তরও। পরিস্থিতির উপর নজর রাখতে স্বাস্থ্য দপ্তর একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। সেই কমিটির সদস্যেরা জ্বরের কারণ খুঁজে তার চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত নির্দেশিকা প্রস্তত করছেন।

অসুস্থ শিশুদের লালারসের নমুনা সংগ্রহ করে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় জ্বরের যে যে কারণ পাওয়া গেছে, তার মধ্যে আছে, রেসপিরেটরি সিনসেটিয়াল ভাইরাস (আরএস ভাইরাস)। এ ছাড়াও প্যারা ইনফ্লুয়েঞ্জা সন্দেহে কিছু নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে।

শিশু চিকিৎসক মিহির সরকার জানিয়েছেন, আক্রান্ত শিশুদের মধ্যে জ্বর, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথার মতো উপসর্গ রয়েছে। জ্বর এবং শ্বাসকষ্টে কাবু বেশ কিছু শিশুকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। নিউমোনিয়া এবং তা থেকে শ্বাসকষ্টের জন্য অক্সিজেন দিতে হচ্ছে অসুস্থ শিশুদের মধ্যে অনেককে। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগেই চিকিৎসা শুরু করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য