,

প্রতিমন্ত্রীর অনুমোদনে ক্রয় প্রস্তাব যাবে মন্ত্রিসভা কমিটিতে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতিমন্ত্রীর অনুমোদনে ক্রয় প্রস্তাব যাবে মন্ত্রিসভা কমিটিতে
প্রধানমন্ত্রী মন্ত্রী হিসেবে রয়েছেন, এমন মন্ত্রণালয় বা বিভাগের প্রতিমন্ত্রীর অনুমোদনে ক্রয় প্রস্তাব সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে যাবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীদের এ ক্ষমতা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, যেসব মন্ত্রণালয় ও বিভাগে প্রতিমন্ত্রী নিয়োজিত আছেন এবং প্রধানমন্ত্রী ওই মন্ত্রণালয় বা বিভাগের মন্ত্রীর দায়িত্বে আছেন, সেসব মন্ত্রণালয় বা বিভাগের সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত প্রস্তাব সরাসরি প্রতিমন্ত্রীর অনুমোদনে কমিটিতে উপস্থাপনের ক্ষমতা অর্পণ করা হলো।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, পূর্ত ও ভৌত কাজের ক্ষেত্রে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় ১০০ কোটি টাকা করে, পণ্য ও সেবা সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নয়ন কাজে ১০০ কোটি টাকা, অনুন্নয়ন কাজে ৫০ কোটি টাকা এবং উন্নয়নমূলক পরামর্শক সেবার জন্য ৩০ কোটি টাকা, অনুন্নয়ন পরামর্শক সেবা ক্রয়ে ২০ কোটি টাকা পর্যন্ত অনুমোদনের ক্ষমতা মন্ত্রীর হাতে রয়েছে। তিন খাতে নির্ধারণ করে দেওয়া টাকার বেশি হলে তা সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিতে হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য