,

নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে এবার জয়া আহসান

news-image

বিনোদন ডেস্ক : কয়েক বছর আগেই থেকে এ পার, ও পার দুই বাংলা জয় আহসান কাজ করে যাচ্ছে সমান তালে। বাকি ছিল বলিউড বিজয়। সেখানেও খুব শিগগিরি পা রাখতে চলেছেন জয়া আহসান। সব ঠিক থাকলে আগামী বছর নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে।

ভারত স্বাধীনতা পরবর্তী সময়ে নকশাল বাড়ি নামে গ্রামে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন এগারো জন সাধারণ মানুষ। সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয় সশস্ত্র আন্দোলন। নকশাল বাড়ি ছাড়িয়ে ক্রমশই তা ছড়িয়ে পড়তে থাকে সেই সারা ভরতবর্ষে।

সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সিপিআইএমএল। যা ক্রমশই দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বের কাছে হয়ে ওঠে বামপন্থীদের ঐতিহাসিক আন্দোলনটি নকশাল আন্দোলন নামে পরিচিত। সেই নকশাল আন্দোলন নিয়েই ওয়েব সিরিজ তৈরি করছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়।হিন্দি, ইংরাজি ও বাংলা ভাষায় তৈরি হবে এই সিরিজ। জানিয়েছেন পরিচালক।

তিনটি সিজনে তুলে ধরা হবে ১৯৪৭ থেকে ২০১০ অবধি বিশ্বজুড়ে বামপন্থী আন্দোলনের কাহিনি। এই সিরিজের প্রথম সিজনের চিত্রনাট্যে রয়েছে নকশাল আন্দোলনের কাহিনি ও রাজনৈতিক নেতা চারু মজুমদারের জীবন। তার ভূমিকায় অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তার স্ত্রী লীলা মজুমদার ভুমিকায় অভিনয় করবেন জয়া আহসান।

প্রথম সিজনের অন্যতম মুখ্য চরিত্র সিদ্ধার্থ শঙ্কর রায়। সেই চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী। জ্যোতি বসুর চরিত্রে দেখা যেতে পারে পরেশ রাওয়াল বা বোমান ইরানিকে। আপাতত চলছে চিত্রনাট্য লেখার কাজ। শুটিং শুরু হবে আগামী বছর।

একটি আন্তর্জাতিক ওটিট প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের