,

আধাঘণ্টায় সূচক বাড়লো ৭৪ পয়েন্ট, লেনদেন ছাড়ালো ৩০০ কোটি টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে শেয়ারবাজারে। সেই সঙ্গে লেনদেনেও দেখা যাচ্ছে বেশ ভালো গতি।

প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ৭৪ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকার ওপরে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে ভালো গতি। পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে মূল্য সূচক।

এদিন ডিএসইতে লেনদেনের শুরু হতেই একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়তে থাকে। এতে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রায় ৫০ পয়েন্ট বেড়ে যায়। সময়ের সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বেড়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১০টা ৩৪ মিনিটের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ৭৭ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ দশমিক ২০ পয়েন্ট বেড়েছে। আর ৩২ পয়েন্ট বেড়েছে ডিএসই-৩০ সূচক।

এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৪৫টির। আর ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৬৯ কোটি ৯১ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৬ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ১৬ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১১০ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য