,

শাহজালাল বিমানবন্দরের ৮৫১ কর্মকর্তা-কর্মচারীর নমুনা পরীক্ষা

news-image

বিশেষ সংবাদদাতা : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাড়ে আটশ’র বেশি কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিমানবন্দরে কর্মরত তালিকাভুক্ত ৮৯১ জনের মধ্যে ৮৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়। এসব নমুনা সংগ্রহ করা হয় বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

এ বিষয়ে জানতে চাইলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনার উড়োজাহাজে (অচিন পাখি) ফিনল্যান্ডের উদ্দেশ্যে যাত্রার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার প্রটোকলের সঙ্গে জড়িত বিমানবন্দরে কর্মরত ২৯টি সংস্থার ৮৫১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

রাষ্ট্রীয় সফরে ফিনল্যান্ড ও যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সফরসঙ্গী হিসেবে রয়েছেন ১৩১ জন সদস্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাজ সাজ রব। সেখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য