,

উড়োজাহাজ ঠেলে সরানোর ঘটনাটি দিল্লির নয়

news-image

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি প্রবল বৃষ্টিপাত হয়। ভারী বর্ষণের কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ অনেক অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এই পরিস্থিতিতে একটি উড়োজাহাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতার কারণে যাত্রীরাই উড়োজাহাজটি ঠেলছেন। কিছু পোস্টে এটিকে ওই উড়োজাহাজের যাত্রীদের বীরত্ব বলেও আখ্যা দেওয়া হচ্ছে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যায়, ছবিটি পুরোনো। এটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নয়।

ফ্লাইট গ্লোবাল ডটকম নামের উড়োজাহাজ-সংক্রান্ত সংবাদের একটি ওয়েবসাইটে ২০০৭ সালের ১৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, জলাবদ্ধতার কারণে চীনের শানডং প্রদেশের ইয়ানতাই বিমানবন্দরে শানডং এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঠেলে সরিয়েছিলেন বিমানবন্দরের কর্মীরা। প্রায় ২০ জন কর্মী উড়োজাহাজটি ঠেলে সরান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটিকে ঘিরে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি

চীনা সংবাদমাধ্যম নিউজ ডট সিনা ডটকমে ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেদিন ভারী বর্ষণের কারণে ইয়ানতাই বিমানবন্দরের রানওয়ে প্লাবিত হয়। ওই দিন বেশ কয়েকটি ফ্লাইট দেরি করে ছাড়ে।

সম্প্রতি দিল্লিতে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হলেও কোনো উড়োজাহাজ ঠেলে সরানোর হয়নি। তবে শনিবার প্রবল বর্ষণের পর বিমানবন্দরে জলাবদ্ধতা সৃষ্টি হয়—এটি সত্য। জলাবদ্ধতার কিছু ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমের টুইটার অ্যাকাউন্টে খুঁজে পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।

সিদ্ধান্ত
জলাবদ্ধতার কারণে ঠেলে উড়োজাহাজ সরানোর ঘটনাটি সাম্প্রতিক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি ২০০৭ সালে চীনের ইয়ানতাই বিমানবন্দর থেকে তোলা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য