,

প্রধান শিক্ষক হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

news-image

শরীয়তপুরের পালং থানার চিকন্দী আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ আজাদকে হত্যার ঘটনায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চান মিয়া খান, নুরুজ্জামান খান, জাহাঙ্গীর মাদবর ও জুলহাস মাদবর।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুল হালিম মোল্লা, ফারুক খান, আজিজুর মাদবর, জলিল মাদবর, আজাহার মাদবর, লাল মিয়া মীর, মিজান মীর, এমদাদ মাদবর ও আকতার গাজী।

এদিকে আরও ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন- আজিবর বালি, খোকন বেপারী, সোহরাব মোল্লা, আজাহার মোল্লা ও আব্দুল খন্দকার।সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

২০১০ সালে আসামিরা শরীয়তপুর জেলার পালং থানার সন্তোষপুরের বাসিন্দা ও চিকন্দী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ আজাদকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুলতান মাহমুদ অভিযোগপত্র দাখিল করেন।

এরপর ২০১৬ সালের ২০ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষ বিভিন্ন সময়ে ১৪ জন সাক্ষী আদালতে উপস্থাপন করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য