,

সকালের নাস্তায় যা খাবেন, যা খাবেন না

news-image

নিউজ ডেস্ক : অনেকের ধারণা সকালে নাস্তা না খেলে ওজন কমানো যায়। এটা একেবারেই ভুল ধারণা। কারণ, রাতে ঘুমের পর পেট খালি হয়ে যায়। সকালের দিকে শরীরের বিপাকক্রিয়ার হার বেশি থাকে। ফলে যা খাওয়া হয় তা হজম হয়ে যায়। সকালের নাস্তা শরীর গঠন ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে খুবই উপকারী।

অনেক সময়েই সকালে খাওয়ার নিয়মে গোলমালের কারণেই দেখা দিতে পারে বহু সমস্যা। সকালের খাবারের বিষয়ে কয়েকটি ভুল বিপদ ডেকে আনতে পারে। এ কারণে অবশ্যই সকালে কিছু খাবেন।

সকালের প্রথম খাবারেই একগাদা শর্করা শরীরে না প্রবেশ করানোই ভাল। বরং ভাতের বদলে আটার রুটি খান। রুটির থেকে তৈরি হওয়া গ্লাইকোজেন ভাতের তুলনায় দ্রুত গলে। সঙ্গে রাখুন টক দই, কম তেলের সবজি বা চিকেন স্যুপ ও ডিম।

জাঙ্কফুড বিশেষ করে পিৎজা, প্যাকেটবন্দি নুডলস কিংবা প্যাকেটে ভরা ফলের রস এ সময়ে না খাওয়াই ভাল। দিন শুরু করুন ঘরের খাবার দিয়ে।

সকালের নাস্তা বাদ দেয়া একেবারেই চলবে না। অনেকে ওজন কমানোর জন্য সকালের খাবার বাদ দিয়ে দেন। তাতে আসলে আরও ক্ষতি হয়। সকালের খাবার প্রোটিন বেশি থাকা স্বাস্থ্যের জন্য ভাল। সকালের দিকে অনেকের বেশি খেতে ইচ্ছা করে না। কিন্তু অভ্যাস বদলানো জরুরি। এ সময়ে পেট ভরে খেলে বিপাক হার বাড়ে। ফলে শরীর পুষ্টি পায়, কিন্তু ওজন বাড়ার আশঙ্কা কম থাকে। সকালে ভালো ভাবে না খেলে দুপুরে খিদে বাড়ে। তাতে বেশি খাওয়ার প্রবণতা দেখা দেয়। এক বারে বেশি খেলে শরীরের উল্টে ক্ষতি হয়।

নাস্তায় বেশি কার্বোহাইড্রেট খাওয়ার প্রয়োজন নেই। কেক, মাফিন জাতীয় খাবার এ সময়ে না খাওয়াই ভাল। বরং বেশি করে ফল, ডিম, দুধ খেতে পারেন।

সকালের নাস্তায় লুচি-পরোটা খাওয়ার অভ্যাস ছাড়ুন আজই। ময়দায় ফাইবার যেমন কম থাকে, তেমনই এতে ফ্যাট জমার সম্ভাবনাও অনেক বেশি। বরং দুধের সঙ্গে ওটস বা মুসলি খেতে পারেন। এতে পেটও ভরবে, পুষ্টিগুণও বাড়বে।

চা-কফির নেশা থাকলে তা দিনের অন্য সময় খান। সকালের নাস্তায় নয়। এমনিতেই সারারাত পেট খালি রাখার পর সকালের খাবারই প্রথম শরীরে যায়, তাই খালি পেটে চা-কফি এড়িয়ে চলুন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য