,

এবার নিজের গানে নিজেই মডেল নিলয় (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়। অল্প সময়েই অর্জন করেছেন আশাতীত জনপ্রিয়তা। তার কণ্ঠে কার ‘বাসরে ঘুমাও বন্ধু’, ‘বোকা পাখি’, ‘যার লাগিয়া খোদা তুমি’ সহ বেশ কয়েকটি গান ইউটিউবে কোটি ভিউ পার করেছে।

বিশেষত তরুণ প্রজন্মের কাছে আতিফ আহমেদ নিলয়ের গানের রয়েছে আলাদা ভূমিকা। প্রায় শতাধিক গানে কণ্ঠ দিলেও এবারই প্রথম নিজের গানে নিজেই মডেল হলেন তিনি।

‘প্রাণো বন্ধু নিয়াছে বিদায়’ শীর্ষক গানটি মুক্তি পেয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘আতিফ আহমেদ নিলয় অফিশিয়াল’ থেকে।
নিলয়ের নতুন গানটির কথা ও সুর শিল্পীর নিজের। সংগীতায়োজন করেছেন অনিম খান। রাজন্য রিফাতের পরিচালনায় গানটিতে নিলয়ের সঙ্গে মডেল হয়েছেন নওশীন আক্তার।

নিজের নতুন মিউজিক ভিডিও প্রসঙ্গে আতিফ আহমেদ নিলয় বলেন, ‘লিপ পার্ট ভিডিওতে নানান সময়ে অংশ নিলেও এবারই প্রথম অভিনয় করলাম। জানি না কেমন হয়েছে। তবে অডিওতে শ্রোতারা বরাবরের মতো আমাকেই পাবেন।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য